জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার ও উখিয়ায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহসিক অনুসন্ধান ও পাঠকপ্রিয়তা অর্জনের এই যাত্রা স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় এ উদযাপন।শনিবার (১৪ জুন) রাতে কক্সবাজার শহর ও উখিয়ায় সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধিদের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কক্সবাজার শহরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক এবং অন্যান্য মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এসময় বক্তারা সময়ের কণ্ঠস্বরের অবদানকে স্মরণ করে বলেন, দীর্ঘ এক যুগ ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড ধরে রেখে সময়ের কণ্ঠস্বর দেশের গণমাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা।কক্সবাজারস্থ স্টাফ করেসপন্ডেন্ট শাহীন মাহমুদ রাসেল বলেন, সময়ের কণ্ঠস্বর আমার পেশাগত জীবনের একটি গর্বের অংশ। দুর্নীতি, মাদক, সীমান্ত অপরাধসহ নানা বিষয়ে আমরা বরাবরই সাহসী ও তথ্যনির্ভর রিপোর্ট করে এসেছি। এই প্ল্যাটফর্ম আমাকে দায়িত্বশীল সাংবাদিকতার অনুপ্রেরণা দেয়।উখিয়া উপজেলায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়।উখিয়া প্রতিনিধি এম. ফেরদৌস বলেন, উখিয়ার মতো জটিল এলাকায় দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক। তবে সময়ের কণ্ঠস্বর যেভাবে সত্য তুলে ধরতে আমাদের পেছনে থাকে, সেটা আমাদের সাহস যোগায়। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারা আমার জন্য গর্বের।প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত সকলে সময়ের কণ্ঠস্বর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের পথচলায় সাফল্য কামনা করেন।উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ জুন সময়ের কণ্ঠস্বর পথচলা শুরু করে। শুরু থেকেই সংবাদপত্রটি বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থ রক্ষার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। সময়ের বিবর্তনে এটি দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম Read more

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত, চুরি ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ Read more

বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল
বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত Read more

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন