ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। পশ্চিম ইরানের আকাশে বিমানটি গুলি করে নামানো হয়। পরে প্যারাশুটে নামা এক পাইলটকে আটক করেছে সেনাবাহিনী। এতে করে গত শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর এ নিয়ে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। খবর তেহরান টাইমসদেশটির সেনা সূত্রে জানা গেছে, ভূপাতিত হওয়া তিনটি বিমানের মধ্যে একটির পাইলট নিহত হয়েছেন, অন্য দুইজন বর্তমানে ইরানি হেফাজতে।তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মূল করাণ হচ্ছে ইসরায়েল তেহরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। একইসাথে লক্ষ্যবস্তু বানানো হয় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি।জবাবে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের অন্তত ১৫০টির বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তেহরানের।এছাড়াও, ইরান কামিকাজে ড্রোনের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় টার্গেট হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী ঘণ্টাগুলোর মধ্যেই আরও বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।এদিকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি Read more

জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে
জনসমুদ্রে রূপ নিচ্ছে ৩০০ ফিট এলাকা, ‘লিডার আসছে’ স্লোগান মুখে মুখে

টানা ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে Read more

চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে অর্নাস পড়ুয়া সাগরিকা খাতুন (২০) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন