রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে ৫১ হাজার ৩শ’ টাকায়।শনিবার (১৪ জুন) সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে উসমান হালদার জাল ফেললে পাঙ্গাশ মাছটি ধরা পড়ে।জেলে উসমান বলেন, সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর কলা বাগান এলাকার পদ্মা নদীর মোহনায় জাল ফেললে  বড় পাঙাশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি সম্রাট শাজাহান শেখের কাছে ১ হাজার ৮শত টাকা প্রতি কেজি দরে ৪৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি করেছি।স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পাঙ্গাশ মাছটি আমি সরাসরি জেলের কাছ থেকে ১ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মোট ৪৮ হাজার ৬শ’ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠো ফোনের মাধ্যমে সিলেটের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯শ’ টাকা প্রতি কেজি দরে মাছটি ৫১ হাজার ৩শ’ টাকায় বিক্রি করেছি।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা লাভবান হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর
আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর

দীর্ঘ ৭ বছর ধরে বড় পর্দায় দেখা মেলেনি আনুশকা শর্মাকে। তবু ভক্তদের মনে তার জায়গা আজও অটুট। কখনও স্বামী বিরাট Read more

দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন
দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা Read more

মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা Read more

সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় Read more

সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই: বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। সরকার গঠনে নির্বাচনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন