যুক্তরাজ্য ৪ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।উল্লেখ্য, গত ৯ জুন সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরদিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য গেলেও সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা আদায়।৪ দিনের সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন অধ্যাপক ইউনূস। সফরের প্রথম দিন মঙ্গলবার কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তায় আগ্রহ প্রকাশ করেন।এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে আগ্রহ প্রকাশ করেন। একই দিনে যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডস। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল ড. ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন।এদিন চ্যাথাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতা’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস।কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এদিন সকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি। সেখানে তারা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিকালে লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্কার ও গণহত্যার বিচারের অগ্রগতি সাপেক্ষে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হন তারা।এ ছাড়া আজ লন্ডনে জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে ব্রিফ করার জন্য অ্যাডমিরাল ডেপুটি জেরেমি চার্চার এবং কমোডর হোয়্যালি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা নৌ, সমুদ্রবিজ্ঞান এবং জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে তাকে অবহিত করেন।এদিন লন্ডনে তার হোটেলে শিক্ষার্থীদের সঙ্গে এক ইন্টারেক্টিভ অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এছাড়া এই চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার (২৯ Read more

দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) দুপুর Read more

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু
কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই Read more

টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন