ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মারামারি শুরু হয়। রাতে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ২৭ জন আহত হয়। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। অগ্নিসংযোগ করা হয় একটি হারভেস্টার মেশিনে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয়। রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে (২২ ডিসেম্বর) উপজেলার দেওলী ইউনিয়নের তেঘরী Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু
নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব্বির হোসেন (৭) নামে এক শিশু নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে Read more

টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব
টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় ও মিঠামইন উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন