বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের পূর্বে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে সালাম জানিয়েছেন বলে জানান।তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেল কক্ষে নিয়ে যান।প্রধান উপদেষ্টা কক্ষের সামনে থেকে তারেক রহমানকে এগিয়ে নিয়ে যান। এ সময় তারেক রহমান বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তার সঙ্গে আসা অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন?উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়।এ সময় তারেক রহমান বলেন,আম্মা (বেগম খালেদা জিয়া) সালাম জানিয়েছেন।এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাঁস বিক্রি করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
হাঁস বিক্রি করতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।  নিহতরা হলেন, Read more

ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস
ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে Read more

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা Read more

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ
২০ মাস পর বাবা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ

গত প্রায় ২০ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। বুধবার রাজা চার্লসের সঙ্গে চা Read more

সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মোট ৫৬ কোটি ৬১ লাখ টাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন