যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বুধবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির বিষয়ে কথা বলেন ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র মোট ৫৫ শতাংশ এবং চীন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প লিখেন, দুই দেশের সম্পর্ক দারুণ! চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে। চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—যা আমার সবসময়ই ভালো লেগেছে!পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। মার্কিন প্রেসিডেন্টের ভাষযমতে, এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে। চলতি সপ্তাহেই শুল্ক ইস্যুতে আলোচনা করার জন্য লন্ডনে একটি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে চীনের ওপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ফলে পাল্টা শুল্কারোপ করে চীনও। তবে, মে মাসে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ওই বর্ধিত শুল্ক আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয় দুই দেশই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে
মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে

শীতের তীব্রতায় নাকাল হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ Read more

সোমবার জামালপুর আসছে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা
সোমবার জামালপুর আসছে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা

আগামী সোমবার জামালপুর আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখানে পদযাত্রা ও পথসভা করবেন নেতৃবৃন্দ। দেশব্যাপী চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবেই Read more

ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা
ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা

পাকিস্তানের গুজরাটে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন