আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি ছিল রুদ্ধশ্বাস। লর্ডসের পিচে পেসারদের দাপটে প্রথম দিনেই উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। দিনের শেষে বড় ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৬৯ রানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের দল।বুধবার (১১ জুন) লর্ডসে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। এদিন শুরুতেই চাপে পড়ে অজিরা। দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন অসাধারণ বোলিংয়ে অজিদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান। মাত্র ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।শুরুতেই ফেরেন উসমান খাজা, এরপর দ্রুত বিদায় নেন ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেন। কিছুটা প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার। স্মিথ খেলেন ৬৬ রানের মূল্যবান ইনিংস, আর ওয়েবস্টার ৭২ রান করে দলের ইনিংসের নেতৃত্ব দেন। তবে তাতেও খুব একটা বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১২ রানেই গুটিয়ে যায়।দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা নেন ৫ উইকেট, মার্কো ইয়ানসেনের শিকার ৩টি। কেশব মহারাজ ও এইডেন মারক্রাম ভাগ করে নেন বাকি দুটি উইকেট।জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও ভালো শুরু করতে পারেনি। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার এইডেন মারক্রাম। এরপর একে একে ফিরে যান রায়ান রিকেলটন, উইয়ান মাল্ডার ও ত্রিস্টান স্টাবস। চাপে পড়ে যায় প্রোটিয়ারা।শেষ বিকেলে অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম কিছুটা স্থিরতা এনে দেন। দিন শেষে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করে।অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক নেন ২টি উইকেট, আর জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স পান একটি করে।দ্বিতীয় দিনের খেলা শুরু হবে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে পিছিয়ে থেকে, হাতে রয়েছে ৬ উইকেট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স
অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে Read more

ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজায় পাওনাদারদের বাধা, ১২ ঘণ্টা পর দাফন
ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজায় পাওনাদারদের বাধা, ১২ ঘণ্টা পর দাফন

ঝিনাইদহের শৈলকূপায় ঋণগ্রস্ত এক গরু ব্যবসায়ী বশির উদ্দিনের (৫৪) মৃত্যুর পর তার জানাজা আটকে দিয়েছেন পাওনাদার। পরে প্রশাসন ও স্থানীয় Read more

সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ
সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার Read more

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক Read more

পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প
পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন’ বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

নাগরপুরে পরিত্যক্ত জিনিসে ‘হারলি ডেভিডসন’ বানালেন আজিম মিয়া  
নাগরপুরে পরিত্যক্ত জিনিসে ‘হারলি ডেভিডসন’ বানালেন আজিম মিয়া  

বিশ্বের অন্যতম সেরা বাইক হারলি ডেভিডসন নিয়ে ছুটছেন যুবক। দূর থেকে দেখলে এমনটি ভেবে নিতে পারেন যে কেউ। তবে আসলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন