বাংলাদেশ জাতীয় ইমাম সমতির সহ-সভাপতি মাওলানা হাবীব আহম্মদ শিহাব বলেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ইমাম। মানুষকে অপরাধ নয় কল্যাণের পথে ডাকেন তারা। সেই ইমামকে পিটিয়ে হত্যা। এটি ইতিহাসের জঘন্যতম অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত। তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। সেটি করা না হলে, সারাদেশের প্রায় ৯ লাখ ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে পুলিশ প্রধানের কাছে যাবো। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বিচার চাইবো। ন্যায়বিচারের জন্য চাপপ্রয়োগ করবো। তবে এই মুহুর্তে নয়। আগে দেখবো, স্থানীয় প্রশাসন কি ধরণের ব্যবস্থা নিচ্ছেন।লক্ষ্মীপুরের মসজিদের ইমাম মরহুম মাওলানা কাউছার হোসেন মিলনের (৫৫) পরিবারের সঙ্গে সাক্ষাত ও কবর জিয়ারতের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মাওলানা কাউছার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের পূর্ব রাজিবপুর গ্রামের একটি মসজিদের ইমাম ও জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ওই এলাকার মৃত মমিন উল্লাহর ছেলে।মাওলানা হাবীব বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই। তাদের পরিচয়, তারা অপরাধী। এজন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো। কোন সন্ত্রাসী বা অপরাধীকে যেন আশ্রয় না দেয়। তাদের জন্য যেন তদবির না করে। প্রশাসনকে প্রভাবিত না করে। বরং ইমাম হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতারে তারা সহযোগিতা করবে। এমনটি প্রত্যাশা জাতীয় ইমাম সমিতির।তিনি আরও বলেন, সামাজিক একটি ঘটনা নিয়ে একদল সন্ত্রাসীর হামলার শিকার হচ্ছেন হত্যাকাণ্ডের শিকার ইমামের ছোট ভাই। তখন চাচাকে রক্ষা করতে মরহুম কাউছার আহমেদের ছেলেও ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়। খবরটি পেয়ে সন্তানকে বাঁচাতে ইমাম সাহেব সেখানে গিয়েছেন। ওই সময় সন্ত্রাসীরা তাকেও মারধর করে। সে ঘটনার কিছু সময় পর তিনি মারা যান। হামলাকারীরা একটি রাজনৈতিক দল (বিএনপি) এর কর্মী ও নেতা ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে দাবি জানাই।জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহা সচিব মাওলানা মহি উদ্দিন বলেন, মাওলানা কাউছার হামলার শিকার হয়ে মারা গিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। প্রশাসনকে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় সারাদেশের ইমাম-মুয়াজ্জিনরা বসে থাকবে না। তারা প্রতিবাদ জানাবে, প্রতিরোধ গড়ে তুলবে।ইমাম-মুয়াজ্জিনদের আপনারা দুর্বল ভাববেন না। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে, জাতীয় ইমাম সমিতি মনে করে। এই হত্যাকান্ডের যথাযথ বিচার দেশের প্রশাসন করবে।উল্লেখ্য, জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের মৃত্যুর ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (৮ জুন) সন্ধ্যায় নিহতের স্ত্রী শিল্পি আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। এতে এজাহারভুক্তরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। কাউছার বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে হামলার শিকার হন। হামলায় জড়িতরা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পরে সন্ধ্যায় তিনি মারা যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র

রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় প্রতিদিন নানা প্রয়োজনেই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে ছুটতে হয়। তবে অনেক সময় গন্তব্যে গিয়ে দেখা যায় সেই Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে Read more

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে Read more

বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি
বগুড়ায় লাল প্যাকেটে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন