জাতীয় দলের দায়িত্ব পালন শেষে একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী আর অন্যদিকে পরিবারের সঙ্গে দেখা করে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম দেশ ছেড়েছেন।বুধবার (১১ জুন) ভোরবেলায় দুই ফুটবলার একই ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন নিজ নিজ ক্লাবের উদ্দেশে।জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৬টায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তুরস্ক থেকে দুইজনের পথ হবে আলাদা—হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট, আর শমিত কানাডার।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল হামজা-তপু-বর্মনরা। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা
জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা

ইউরোপের দেশ মাল্টা আগামী মাসে ফিলিস্তিনবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। রোববার (২৬ মে) দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ কথা Read more

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ Read more

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা
শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর Read more

এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা
এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ড এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। প্রশ্ন ও Read more

২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ
২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন