হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং বাকি ৩ হাজার ৯৮৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন।আজ বুধবার (১১ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এবার হজে গিয়ে সৌদি আরবে মোট ২২ জন হজযাত্রী মারা গেছেন।গত ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে এক হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৩২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। এবার সর্বমোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্যসহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছান। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়, শেষ হয় ৩১ মে।এবার হজে গিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ২২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও দুইজন নারী। মক্কায় ১৪ জন, মদিনায় সাত জন ও আরাফার ময়দানে একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে হজ পোর্টাল থেকে জানা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অফিস/বিভাগে ৮টি পদে ১৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ Read more

ভারত থেকে পুশইন কমে আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারত থেকে পুশইন কমে আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করানো হচ্ছে এই তথ্যটা সঠিক। তবে পুশইনের সংখ্যাটা কমে আসছে বলে জানিয়েছেন Read more

গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, জানালেন ট্রাম্প
গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, জানালেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’। বৃহস্পতিবার (০৯ Read more

পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা
পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন