ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায়  কড়াকড়ি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরেজমিনে শাহাজালাল বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা গেছে, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কি না তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।ভারত থেকে ফেরত আসা যাত্রী ইব্রাহিম হোসেন বলেন, চিকিৎসার জন্য ১৩ দিন আগে ভারতে গিয়েছি। দেশে ফিরে দেখছি, বাংলাদেশে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তার ভাষায়, ভারতে কোথাও কোনো পরীক্ষা হয়নি।অপর যাত্রী নিজাম উদ্দিন একই অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ভারতে নতুন করে সংক্রমণের খবর শুনিনি, তবে দেশে ফিরে এসে দেখি করোনা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।বিমানবন্দরের ইমিগ্রেশনের একজন স্বাস্থ্যকর্মী  বলেন, ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরন শনাক্ত হয়েছে। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।করোনাভাইরাসের এই নতুন ধরনটি ‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’ আগের চেয়ে বেশি ভয়ংকর। যদিও এখনো বাংলাদেশে এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হননি, তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোভিড-ওমিক্রন এক্সবিবির উপসর্গগুলোর মধ্যে রয়েছে- জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচগুণ বেশি ভয়ংকর এবং মৃত্যুহারও বেশি।ভারতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের ফলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।কোভিড-ওমিক্রন এক্সবিবি আগের মহামারির চেয়েও ভয়ংকর। তাই আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন Read more

বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি
বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে জাল মেনিফেস্টো কাগজ ব্যবহার করে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার
সাবেক যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন