ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) বিকালে উপজেলা সদর বাজারে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোশবুর রহমান খোকন। জানা যায়, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত আলফাডাঙ্গা উপজেলা। এই উপজেলায় বিএনপি দুই মেরুকরণে বিভক্ত। বিএনপি’র কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম আগামী নির্বাচনে প্রার্থী হবেন। এই একই আসনে প্রার্থী হতে চান সাবেক ছাত্র নেতা ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এদের মধ্যে রেষারেষি চলে আসছিল। সম্প্রতি কয়েকটি ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। বিএনপির দুই পক্ষের মধ্যে খন্দকার নাসির গ্রুপের আলফাডাঙ্গা উপজেলায় নেতৃত্ব দেন নুরজামাল খসরু এবং শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন। এরই মধ্যে বিএনপি নেতা নুরজামাল খসরুর সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি খন্দকার আব্দুল্লাহ ওরফে তুষার নামে এক ব্যক্তির অডিও ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। ফোনালাপে বিএনপি নেতা খোশবুর রহমান খোকন সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন নুরজামাল খসরু। এই ফোনালাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা খোশবুর রহমান খোকন। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে খোশবুর রহমান খোকন বলেন, ‘৫ আগস্টের পরে আলফাডাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র মিছিল করার কারণে থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। কিন্তু যারা প্রকৃত মিছিলে ছিল, তাদের নাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। এই মামলা করার সঙ্গে তিনি বা তার পক্ষের কোনো লোকজন জড়িত না বলে দাবি করেন তিনি। তবে এসবের জন্য বিএনপি নেতা নুরজামাল খসরুকে দায়ী করেন তিনি।খোশবুর রহমান খোকন বলেন, গত ১২ মে থানা থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে ফাঁস হওয়া ফোনালাপে নুরজামাল খসরু আমাকে জড়িয়ে মিথ্যা ও কাল্পনিক কাহিনী সাজিয়ে অপপ্রচার করেছেন। এছাড়াও ফোনালাপে বিভিন্ন মনগড়া মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় তিনি নুরজামাল খসরুর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন।এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল Read more

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার Read more

হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে
হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) Read more

এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’
এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’

এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরী নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের  শ্রেষ্ঠত্বের এই আসর। এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন