যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখছেন, দিচ্ছেন দক্ষ ও সক্রিয় নেতৃত্ব।’আজ রবিবার (৮ জুন) দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশের রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে। অনেক বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠিত হবে। আল্লাহর রহমত এবং দেশের মানুষের অগাধ ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবে।’দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আপনারা আমাদের আপনজন। আপনারা এমন কিছু করবেন না, যা বিএনপির জনপ্রিয়তায় ধস নামায়। কে আপন আর কে পর, সেটা মুখ্য নয়—জনগণের পক্ষে যিনি কাজ করবেন, তিনিই আমাদের আপনজন। আর যিনি দুর্নীতি, দখলদারিত্ব বা অন্য কোনো অপরাধে জড়িত থাকবেন, তিনি যতই ঘনিষ্ঠ হোন না কেন, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে। তবে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে, আইনের মাধ্যমেই তাকে প্রতিহত করা হবে।’এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিল্টন এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ স্থানীয় অনেক নেতাকর্মী।পথসভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন নদীভাঙন কবলিত চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট এলাকা পরিদর্শন করেন। পরে তিনি শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন স্থানে গিয়েও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানিক দলের ওপর হামলা, আত্মরক্ষায় গুলিবর্ষণ

রিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানার বাকরজা সংলগ্ন কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল Read more

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক Read more

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও তিন জেলার ওপর দিয়ে Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন