বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস হল রুমে, কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাঘাইছড়ি এর আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক দিনব্যাপি কৃষক কৃষাণী-প্রশিক্ষণ ও উন্নত জাতের লেবু চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়।এসময় একটি পৌরসভা ও আট’টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণ গ্রহণ করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।এসময় কৃষি উদ্যোক্তা ও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কৃষি পন্য উৎপাদনের উপর আলোচনা করে প্রশিক্ষকগন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ Read more

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স Read more

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন। বৃহস্পতিবার (২১ Read more

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন
মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন