তিন দিনের সফরে কক্সবাজারের পেকুয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। রবিবার (৮ জুন) বেলা ১২টার সময় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে অবতরণ করেন। এ সময় কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।কক্সবাজার থেকে ১২টা ৩০ মিনিটের সময় পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে তিনি চকরিয়ায় আসলে চকরিয়া উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এরপর তিনি চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের শেষে পেকুয়ায় গিয়ে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদ পেকুয়ায় ৩ দিন অবস্থানকালে দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি পেকুয়ায় আসায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। কারণ তিনি চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া, তিনি বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় জোট সরকার আমলে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তার শাসনামলে চকরিয়া-পেকুয়ায় উল্লেখযোগ্য হারে উন্নয়নের ছোয়া লেগেছে, যা মানুষ এখনো ভুলতে পারেনি। তাই চকরিয়া-পেকুয়ার মানুষ বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে খুব পছন্দ করে এবং একজন জনপ্রিয় নেতা হিসেবে সবসময় শ্রদ্ধা করে।বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়ায় ৩ দিনের সফরকালে তার স্ত্রী চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। তিন দিনের সফর শেষ করে ১০ জুন পেকুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

ইট পাথরের জঞ্জাল ছেড়ে ঘুরে আসতে পারেন ডিম পাহাড়
ইট পাথরের জঞ্জাল ছেড়ে ঘুরে আসতে পারেন ডিম পাহাড়

ইট পাথরের জঞ্জাল ছেড়ে বিশুদ্ধতার ছোঁয়া পেতে ও মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়  একটি Read more

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে
নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন