যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশের কঠোর অভিযান এবং বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে লস এঞ্জেলসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (০৭ জুন) টানা দ্বিতীয় দিনের মতো ক্যালিফোর্নিয়ার এই শহরের প্যারামাউন্ট এলাকায় প্রধানত ল্যাটিনো জনগোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে ফেডারেল অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এজেন্টদের সংঘর্ষ হয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়।উল্লেখ্য, আইসিই-এর চলমান অভিযানে এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুক্রবারই ছিল ৪৪ জন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই অভিযানকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন।হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলেসে আইসিই অফিসার এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সহিংস হামলা হয়েছে। এই অভিযানগুলি অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করতে অত্যন্ত জরুরি।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ক্যালিফোর্নিয়ার অদক্ষ ডেমোক্র্যাট নেতারা নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।’সূত্র: বিবিসিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রী আমিনা খাতুনের কারাদণ্ড
টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রী আমিনা খাতুনের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর Read more

কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড
কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল জব্দ এবং দোকানীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই Read more

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ Read more

মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি

কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা Read more

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আজ মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন