যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মো. জিয়া (৩২)। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ঘটনাটি ঘটেছে শনিবার (৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে। নিহত আব্দুল হাই (৫০) ওই গ্রামের হারান হরকারার ছেলে।স্থানীয়রা জানান, ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরের রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এ সময় ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল যোগে এসে আব্দুল হাইয়ের উপর বোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় আব্দুল হাই ও মো. জিয়া বোমার আঘাতে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকেমৃত্যু ঘোষণা করেন। জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকেপুলিশি অভিযানের চলছেবলেন তিনি।স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচার চেয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবি, নিহত ২০
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবি, নিহত ২০

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নৌকাডুবির এই ঘটনায় নিখোঁজ রয়েছেন Read more

মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে Read more

শেখ হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
শেখ হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা

বাংলাদেশে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে উসকানি দিয়ে যাচ্ছেন। তার নির্দেশে Read more

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ ঘোষণার প্রেক্ষিতে Read more

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন