ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।শনিবার (০৭ জুন) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।এছাড়াও তেহরানভিত্তিক বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে।এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে।হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাসমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, এই অভিযানকে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে।এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।প্রসঙ্গত, ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কের বালিকেসির প্রদেশে ভূমিকম্পে হতাহত ৩০
তুরস্কের বালিকেসির প্রদেশে ভূমিকম্পে হতাহত ৩০

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত ও ২৯ জন আহত Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে বদ্ধপরিকর সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ প্রক্রিয়া বেশ জটিল। এ জটিলতা নিরসনে ভোটার হওয়ার Read more

শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন Read more

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় শহরের Read more

সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন