পার্বত্য বান্দরবানের লামা উপজেলার চেয়ারম্যান পাড়ায় ৭৮১ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির ঈদ সৃষ্টিকর্তার হুকুম পালন ও সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে সামর্থ্যবান মুসলিমরা। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে অধিকাংশ মানুষ কোরবান করতে পারেন না। তাই ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে যারা কোরবান দিয়েছেন, তাদের পশুর মোট মাংসের তিন ভাগের এক ভাগ কোরবান না করা মানুষের মাঝে বিলিয়ে দেয়ার নিয়ম রয়েছে। ব্যক্তি পর্যায়ে এই মাংস বিতরণ করা হলে সমাজের সবাই পাওয়ার সুযোগ থাকে না।তাই সকলে যেন ঈদের দিনে এই মাংস পায়, সে জন্য লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া গ্রামে গত ২৮ বছর যাবৎ সামাজিকভাবে বিতরণ করে আসছে। বিগত ২৮ বছর যাবৎ লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া সমাজ কমিটির উদ্যোগে কোরবানি দেয়া মানুষের তিন ভাগের এক ভাগ মাংস একত্রিত করে কোরবান না করা পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।এই বছর (২০২৫) চেয়ারম্যান পাড়া সমাজে কোরবান না দেয়া ৭৮১ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ১ কেজি ৪০০ গ্রাম করে মাংস বিতরণ করা হয়। ৫২টি গরু ও ২টি ছাগলসহ মোট ১৫০ পরিবার এবছর কোরবান দিয়েছেন।মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন লামা পৌরসভার সাবেক মেয়র ও চেয়ারম্যান পাড়া মসজিদের সভাপতি মো: আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মো: রফিক, মসজিদের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, মাংস বিতরণ কমিটির আহবায়ক মো: আবু তাহের মিস্ত্রি, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্বাস উদ্দিন সেলিম, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সুলতান মাহমুদসহ প্রমুখ।মাংস পেয়ে খুশি কোরবানি দিতে না পারা পরিবারের সদস্যগুলো। সকলের মতো তাদের মুখেও ফুটেছে হাসি। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই। অনেকে বলছেন, ‘এমন উদ্যোগ যদি প্রতিটি সমাজে নেওয়া হতো তাহলে সবার বাড়িতেই কোরবানির মাংস পৌঁছে যেতো’ এবং সমাজের অন্যান্যদের মতো গরীব অসহায় পরিবারগুলোও হাসিমুখে ঈদ উদযাপন করতো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের Read more

ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি বাহিনী
নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি বাহিনী

রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন করছিলেন এক ফিলিস্তিনি যুবক। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য এটিভি গাড়ি দিয়ে Read more

বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য
বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে, যা এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্য। এই Read more

চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম
ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে শহিদুল আলমকে বহনকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন