ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, ফার্মগেট ও আশপাশের এলাকায় বৃষ্টি নামে। এর আগে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয় বারিধারা ও বাড্ডা অঞ্চলে। কোথাও কোথাও বৃষ্টি ছিল প্রবল, সঙ্গে ছিল দমকা হাওয়া।সকালে ঈদের নামাজ ও কোরবানির সময় রাজধানীতে ছিল গরম ও আদ্রতা—একটি ভ্যাপসা পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ জমে, আর দুপুর নাগাদ শুরু হয় বৃষ্টি।ঈদের ছুটিতে রাজধানীর সড়কে যান চলাচল কম থাকায় মানুষকে হাঁটাচলা ও ঘোরাফেরায় স্বস্তি দেখা যায়। ছোট-বড়, সব বয়সী নগরবাসী প্রিয়জনদের বাসায় গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, কেউ কেউ বেড়াতে যাচ্ছেন বিভিন্ন বিনোদনকেন্দ্রে। তবে আকস্মিক বৃষ্টিতে কোথাও কোথাও ঈদের আনন্দে কিছুটা ছন্দপতনের ঘটনা ঘটেছে।আবহাওয়া অধিদপ্তর আগের দিন শুক্রবার (০৬ জুন) রাতে জানায়, ঈদের দিন (শনিবার) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী ঢাকার আকাশেও দেখা গেল বৃষ্টির ছোঁয়া।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
বিক্ষোভের জেরে চীন সফর বাতিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত Read more

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) Read more

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর থেকে মো. কাইয়ুম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন