পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের শুরু থেকেই দাবি ছিল— ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশাও সেটাই। কিন্তু যেভাবে সময় নির্ধারণ করা হয়েছে, সেটি দেশের বাস্তবতা ও জনগণের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে বলে মনে হয় না।”তিনি আরও বলেন, “এপ্রিল মাসে প্রচণ্ড গরম, বৃষ্টি এবং ঝড়ের ঝুঁকি থাকে। এছাড়া ওই সময় রোজা এবং পাবলিক পরীক্ষাও চলবে। এরকম পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কঠিন হয়ে দাঁড়াবে। প্রচারণা চালাতেও সমস্যা হবে, বিশেষ করে রমজান মাসে।”বিএনপি মহাসচিব মনে করেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সেটাই হবে দেশের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত।এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ আরও কয়েকজন নেতা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা
সরকারি নির্দেশনা অমান্য, কর্মস্থলে ফিরলেন না পল্লী বিদ্যুৎ কর্মীরা

সরকারি নির্দেশনা দেওয়ার পরেও কর্মস্থলে ফিরেনি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ষষ্ঠ দিনের মতো সকাল সাড়ে ১১ টার দিকে Read more

গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে
গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার Read more

বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় Read more

স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী
স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

টাঙ্গাইলের মির্জাপুরে দুপুরবেলা স্ত্রীকে হত্যার করে একইদিন রাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে এমন জবানবন্দি Read more

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং জুলাই Read more

আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু

আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামীকাল থেকে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন