বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌  ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও  ঈদগাহে সকাল ৮ টা ৩০ মিনিটে  ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নামাজ শেষে জামায়াতের আমির গ্ৰামের সর্বস্তরের  মানুষের সাথে কুশল বিনিময় করেন।তিনি আরও বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা সাইদুল ইসলাম ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি  মাওলানা আব্দুল করিম  ও  ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ  প্রমুখ। নামাজের পূর্বে ড. শফিকুর রহমান মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি কোরআন ও হাদিসের আলোকে  হযরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে  একটি কল্যাণকর আদর্শ  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

চীনে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু
চীনে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

চীনের ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে Read more

জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা
জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা

ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ Read more

‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’
‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ভোট গণনার মেশিন কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন