আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সময়সীমার কথা তুলে ধরেন।তার ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাতেই জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকে দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবিতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে।বিএনপির দাবি, এপ্রিলের প্রথম ভাগে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত আবহাওয়া পরিস্থিতি এবং রমজানের মধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি করবে। তারা মনে করে, প্রধান উপদেষ্টা কেন ডিসেম্বরের আগে ভোট আয়োজন সম্ভব নয়, সে বিষয়ে ভাষণে পরিষ্কার ব্যাখ্যা দেননি।এক বিবৃতিতে বিএনপি জানায়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে আর সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন প্রয়োজন। তাদের মতে, এই বিলম্বের পেছনে রয়েছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব।বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবে তারা নির্দিষ্ট একটি পক্ষের প্রভাবের বাইরে যেতে পারছে না। এতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষিত হচ্ছে এবং নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্ন ও শঙ্কা তৈরি হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই Read more

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা
পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

চলছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানেই বাচ্চাদের জন্য আনন্দ আর ছুটির আমেজ, কারণ এই সময়ে বার্ষিক পরীক্ষা ও ভর্তি Read more

হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া
হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে Read more

ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান
ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান

বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে নতুন করে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে সামরিকভাবে জবাব দেয়ার Read more

বান্দরবানে ভিজিডি-ভিডব্লিউবি নারীদের সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ
বান্দরবানে ভিজিডি-ভিডব্লিউবি নারীদের সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ

বান্দরবানের থানচিতে ভিজিডি ও ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে আত্মসাত এর অভিযোগ উঠেছে উপজেলা মহিলা Read more

রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন