দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।শুক্রবার (০৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, এ ধরনের সতর্কতা সময়োপযোগী। পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তারা।সরকারি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় নতুন করে ধরা পড়ছে কোভিড -১৯। জনগণের প্রতি সরকারের এই আহ্বানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের

চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত Read more

ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে

ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা Read more

দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা
দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষকেরা। পতিত জমিতে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উপজেলার বহু কৃষক।দেওয়ানগঞ্জ Read more

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন