ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) ভোর থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় ও সংযোগ মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বিশেষ করে হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর এলাকায় যাত্রীদের প্রচণ্ড ভিড় ও চরম বিশৃঙ্খলার চিত্র উঠে আসে। সড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট, যাত্রীদের পায়ে হেঁটে চলা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও মিলেছে।রাজধানী ঢাকা ও আশপাশের জেলা থেকে পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ গন্তব্যে ফিরছেন। বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, এমনকি পিকআপ ভ্যান ও ট্রাকেও মানুষ বাড়ির পথে রওনা হয়েছেন। কিন্তু পর্যাপ্ত গণপরিবহন না থাকায় এবং অতিরিক্ত ভাড়ার কারণে যাত্রা হয়ে উঠেছে ভোগান্তিপূর্ণ।রাজশাহীগামী গার্মেন্টসকর্মী মো. হাবিবউল্লাহ অভিযোগ করে বলেন, ‘এখানে বাস থামছে না। আর যে কয়টা আসছে, তাতেও জায়গা নেই। ভাড়া বেশি দিলেও সমস্যা হতো না, কিন্তু বাসই তো পাওয়া যাচ্ছে না।’রংপুরগামী শিক্ষার্থী মো. হাসান তৈয়ব বলেন, ‘বাসে সিট নেই, দাঁড়িয়ে যেতে হচ্ছে। অথচ ভাড়া নিচ্ছে দ্বিগুণ। প্রতিবছরই এই দুর্ভোগ পোহাতে হয়।’সরাসরি পর্যবেক্ষণে দেখা গেছে, বহু মানুষ পরিবার নিয়ে গাদাগাদি করে কোনোভাবে বাসে উঠছেন। কেউ ট্রাকে, কেউবা মাইক্রোবাসে করেও ফিরছেন। আবার অনেকেই দীর্ঘ পথ হেঁটেই পাড়ি দিচ্ছেন। ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে সব রকমের কষ্টই হাসিমুখে মেনে নিচ্ছেন যাত্রীরা।অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেছেন শাহজাদপুর এক্সপ্রেসের এক হেল্পার। তিনি বলেন, ‘উত্তরবঙ্গগামী যাত্রী আছে, কিন্তু ফেরার সময় গাড়ি খালি যায়। যাত্রীরা জ্যাম জেনেও ভালোবেসে ভাড়া দিচ্ছেন।’তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ মহাসড়কে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।এমন পরিস্থিতিতে ঈদযাত্রার বাস্তবচিত্র আবারও স্পষ্ট করল, ‘যাত্রার কষ্ট যতই হোক না কেন, প্রিয়জনের মুখ দেখার আনন্দের কাছে তা যেন খুব সামান্য।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

​রংপুরের মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে Read more

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ Read more

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি Read more

ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!
ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!

ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি স্কুল ভবনের ওপর একটি ‘অজানা’ বিমান বিধ্বস্ত হয়েছে।পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার Read more

যে রকম নির্বাচন প্রত্যাশা ছিল, তা হয়নি: আবিদুল
যে রকম নির্বাচন প্রত্যাশা ছিল, তা হয়নি: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেলের ভিপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন