ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও ৮ বছরের ছেলে মাহিন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই ৩ জন ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, ‘হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে Read more

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৪৮ হাজার পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৪৮ হাজার পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে সারাদেশে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ Read more

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান
হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষককে Read more

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান
ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে Read more

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন