সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় আড়াই শতাধিক মুসুল্লি ঈদুল আজহা উদযাপন করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। গেল কয়েক বছর ধরে এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের জেলেপাড়া গ্রামে আয়োজিত ঈদের জামায়াতে শুধু স্থানীয়রা নয়, আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ অংশ নেন।জামায়াতের ইমাম আমিনুল ইসলাম বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছি। আজকে আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় প্রায় আড়াই শতাধিক মুসুল্লি নামাজে অংশ নিতে পেরেছেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ পালন করেছি।’উপজেলার খরিবাড়ী থেকে ঈদের নামাজ পড়তে আসা এরশাদুল হক ও বড়ভিটা ইউনিয়ন থেকে আসা ডা. সিরাজুল হক বলেন, ‘সৌদি আরব ইসলামের কেন্দ্র। আমরা মনে করি, তাদের অনুসরণ করা উচিত আমাদের। এজন্য আমরা প্রতি বছরের ন্যায় এভাবে ঈদ উদযাপন করি এবং এতে আমাদের মধ্যে মানসিক প্রশান্তি আসে। যেহেতু আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কোরবানি দেয়া হবে।’ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদে ঈদ উদযাপন হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। সবাই যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সে ব্যাপারে পুলিশ প্রশাসন সচেষ্ট ছিল।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’
পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এসেছে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি-জামায়াত মুখোমুখি, পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক Read more

কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ব‌টির আঘাতে এসআই আহত
কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ব‌টির আঘাতে এসআই আহত

কু‌ষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে নেতার ছেলের ব‌টির আঘাতে ইসরা‌ফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত Read more

ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন।রোববার দেশটির সরকারি গণমাধ্যমের Read more

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ
তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ।  আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি Read more

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন