গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের সংকট, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।চন্দ্রা মোড়ে দেখা যায়, যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও সড়কে পর্যাপ্ত গণপরিবহন নেই। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা গাড়ির অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। এদিকে, ধীরগতির যানবাহনের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের শঙ্কা তৈরি হয়েছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাব যাত্রীচাপের সুযোগ নিয়ে কিছু পরিবহন চালক ও হেলপার অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের যাত্রীরা আরও বিপাকে পড়েছেন। এ বিষয়ে কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাত হোসেন জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি Read more

টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৫)

বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ রোববার (২২ জুন) রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে মাঠে ভারতের বড় সংগ্রহকে চ্যালেঞ্জ Read more

বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে Read more

এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি
এক বছরে ইসরাইল ছেড়েছে ৭০ হাজার ইহুদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি জনগণের মাঝে ভীতিকর অকস্থা বিরাজ করছে।দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো Read more

জামালপুর কারাগারে হাজতির মৃত্যু
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন