রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৫ জুন) ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী বাদল মিয়া জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোকছেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুই সহযোগী—আরাফাত ও শরীফ—কে আটক করা হয়।অভিযান চলাকালে অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং আদালত চারজনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে চার আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি Read more

লেনদেন স্বাভাবিক, টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের আমানতকারীরা
লেনদেন স্বাভাবিক, টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের আমানতকারীরা

নতুন বছরের প্রথম দিন থেকে স্বাভাবিক লেনদেন করতে পারছেন একীভূত করে গঠন করা ৫ ব্যাংকের গ্রাহকরা। একইসঙ্গে জমানো টাকা তুলতে Read more

রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল
রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শুরু হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ। এ কারণে তিন দিন টানেলের একমুখী চলাচলে ট্রাফিক ডাইভারসন কার্যকর করা হবে Read more

অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) Read more

জামায়াত এখন পরিশুদ্ধ: অলি
জামায়াত এখন পরিশুদ্ধ: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি।’ তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন