ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলার ৩টি লঞ্চকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ৩টায় ইলিশা লঞ্চঘাটে এই জরিমানা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। জানা গেছে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ঢাকার সদরঘাট থেকে ভোলার হলিশা লঞ্চঘাটে আসা এমভি দোয়েল পাখি- ৮ লঞ্চকে ৮০ হাজার, কর্নফুলি- ৯ কে ৬০ হাজার এবং গ্রীন লাইন- ৩ কে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। লঞ্চঘাটগুলোতে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। এছাড়াও অতিরিক্ত যাত্রী বহন নিষেধ করে লঞ্চগুলোকে কঠোর সতর্ক করা হয়। তবে, এসকল লঞ্চের মালিক ও দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তারা সদরঘাটে এসে জড়ো হয়েছেন। তাদের ভোগান্তি বিবেচনায় ও যাত্রী চাপ থাকায় ঈদ সময়ে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা হয়। এদিকে সকাল থেকে ভোলা – লক্ষ্মীপুর নৌ-রুটেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে সি-ট্রাক, স্পিড বোট ও ট্রলার। এর মধ্যে ট্রলার ও স্পিড বোট চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে উত্তাল মেঘনায় চলছে ঝুকিপূর্ণ চলাচল।তবে, অতিরিক্ত যাত্রী বহন ও অবৈধ নৌ-যান চলাচলে এবং বাড়ি ফেরা মানুষকে নিরাপত্তা দিতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিমকে কাজ করতে দেখা গেছে। যাত্রীদের নিরপত্তা নিশ্চিতে কোস্টগার্ড, নৌ- পুলিশ, পুলিশ, আনসার এবং বাংলাদেশ অভ্যান্তীরন নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএর) সদস্যরা তৎপর রয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি Read more

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান Read more

তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Read more

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির Read more

নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন