ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত গোলাম মোস্তফা শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। নিহত অন্যরা হলেন গোলাম মোস্তফার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ছেলে মাহিম (৫)।প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ছেলে মাহিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। এ সময় তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।ঝিনাইদহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা আছে। ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ
বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার Read more

পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল
পাক-ভারত যুদ্ধবিরতির পর পিএসএল শুরুর বিষয়ে যা জানা গেল

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯
ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন।ইরানি Read more

হঠাৎ করেই বিদেশে তৈরি সব রাউটার কালোতালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
হঠাৎ করেই বিদেশে তৈরি সব রাউটার কালোতালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

হঠাৎ করেই বিদেশে তৈরি সব ভোক্তা-ব্যবহারের ইন্টারনেট রাউটারকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন