গত ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘১৫ লাখ টাকার ছাগল।’ পরবর্তীতে যা রূপ নেয়ে আলোচিত ছাগলকাণ্ডে। যার মাধ্যমে দুর্নীতির বিভিন্ন পরত বের হয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা-সমালোচন ও ব্যাঙ্গ।এক বছর আগের বিষয়টি এখনও অনেকের বক্তব্য, দুর্নীতির উদাহরণে চলে আসে।শুরুটা হয়েছিল একটি ভিডিওর মাধ্যমে। সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক মোহাম্মদ ইমরান হোসাইন ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছাগলটির ছবি ভাইরাল করেন। ইমরান হোসেন এখন জেলে।পরে ১৫ লাখ টাকায় ছাগলটি কিনে নেন এনবিআরের তৎকালীন কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর। ছাগলটি কেনার পর একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে অনেকে প্রশ্ন তোলেন একজন সরকারি কর্মকর্তার ছেলে এতো টাকা দিয়ে কীভাবে ছাগল কেনে।এরপর মতিউর দাবি করেন, মুশফিকুর তার ছেলে নয়।পরে অনুসন্ধানে বেরিয়ে মতিউরের আরেক বিয়ের তথ্য। দুদক খুঁজতে থাকে তার আয়ের উৎস।তবে মুশফিকুর ছাগলটি কিনলেও সেটি নেননি। সেটি রয়ে যায় সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুরের খামারে। এদিকে খামারটি সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে জানিয়ে ২০২৪ সালের জুনে সেটি ভেঙে দেওয়া হয়।এ সময় খামারের গরু-ছাগল সরিয়ে নেওয়া হয় সাভারের নিজেদের আরেকটি খামারে। ওই দিন আবারও দেখা গিয়েছিল আলোচিত সেই ছাগলটিকে।সাদিক অ্যাগ্রো সূত্র জানায়, সাভারের খামারে এখনও ছাগলটি আছে।সাদিক এগ্রোর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছাগলটি খমারেই আছে। বিক্রি না করে তারা এটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চিন্তা করছেন।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। জানুয়ারিতে দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে। ১৫ জানুয়ারি গ্রেপ্তার হন মতিউর ও তার স্ত্রী লায়লা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার
জার্নালিজম এন্ড পাবলিক রিলেশনে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ইফতেখার

ভারতে অনুষ্ঠিত ‘জার্নালিজম এন্ড পাবলিক রিলেশন’ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক Read more

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।শনিবার (১৮ Read more

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম রতনের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের Read more

গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাসের প্রশংসা বরাবরই করতে দেখা গিয়েছে ভক্তদের। মাঝেমধ্যেই তাঁর বেশ কিছু সাহসী ছবি নজর কাড়ে সকলের। এ বার Read more

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক তিনটি ঘটনায় তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন