কক্সবাজারের চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে ও সে সাথে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোর রাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈইন্নামারঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে নুরুল আলম নামে এক অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করে।সে সাথে তার বসতবাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় তার বসতবাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ মেশিন ও সরঞ্জামের সন্ধান পাওয়া যায়।গ্রেফতারকৃত নুরুল আলম কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ড ভৈরম্যারঘোনা একটিক্কাখালী এলাকার আবদুল বসুরের ছেলে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নুরুল আলম নিজের ঘরে দেশীয় তৈরি বন্দুকের কাখানা গড়ে তুলে। এখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।শুক্রবার (২৯ Read more

ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

পাবনার চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন