মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (৪ জুন) সাড়ে ৩টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।তিনি আরও জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল, সহজতর এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে আজ বুধবার (৪ জুন) মোংলা বন্দরের খুলনাস্থ অফিস কার্যক্রম শুরু করা হয়েছে।বন্দর ব্যবহারকারীবৃন্দ অভিমত ব্যক্ত করেন যে, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীর অফিস খুলনাতে অবস্থিত বিধায় মোংলা বন্দরের কার্যক্রম খুলনাস্থ অফিসেও সম্পন্ন করা হলে বন্দর ব্যবহারকারীবৃন্দ খুব সহজে বন্দর সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন।এ অফিস চালু হওয়াতে আগের তুলনায় সময় সাশ্রয়ী এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমে গতিশীলতা বাড়বে। ফলে বন্দর ব্যবহারে তারা একদিকে যেমন বেশি উৎসাহিত হবে, অন্যদিকে দেশের অর্থনীতি আরও গতিশীল করতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিশ্রুতি প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুতসময়ের মধ্যে খুলনাস্থ অফিসের কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো।উল্লেখ্য, ১লা ডিসেম্বর ১৯৮৬ সালে মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালে অন্যান্য অফিসসহ অধিকাংশ স্থাপনা খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত করা হয়েছিল। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের
গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের

গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দারুণ কাটিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরলেও, লিটন দাসকে Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতু দেওয়ানগঞ্জ পৌর শহর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামবাসীর পারাপারের Read more

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় সেনা সদস্যসহ নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে এক গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। খবর আল Read more

মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়
মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন