গুমের সঙ্গে যারা জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।প্রেস সচিব বলেন, গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে।তিনি বলেন, যারা গুম হয়েছেন, তাদের ব্যাপারে আশু করণীয় বিষয় কী কী, তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন তিনি।র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত উল্লেখ করে প্রেস সচিব বলেন, র‍্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।তিনি বলেন, গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে।প্রেস সচিব আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা’
‘দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা’

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ একটি নতুন ধারা যুক্ত করা Read more

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।আজ বুধবার (১৮ Read more

ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। সেই সঙ্গে আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।রোববার (১১ জানুয়ারি) Read more

৬২ কেজি বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ
৬২ কেজি বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন