ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (০৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।ঈদে টানা ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কি না বা স্থবির হবে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, স্থবির হওয়ার কোনো সুযোগ নেই, ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কীভাবে থাকবে।তিনি বলেন, এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরও বেশি থাকে। বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিন ছুটি থাকে। তখন তাদের দেশ চলে না। সুতরাং দেশ চলবে। কোনো রকম বিরূপ কিছু…৷ ইতোমধ্যে আমরা বাজেট দিয়ে দিয়েছি। বাজেটে মোটামুটি কর্মপন্থা কি হবে সে অনুযায়ী কাজ হবে।অর্থ উপদেষ্টা বলেন, ঈদের পর বাজেটের ওপর কার কী মন্তব্য, সাজেশেন থাকবে সেটা নেবো। ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।তিন দিনে কি এটা করা সম্ভব হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা আগে থেকেই বলেছি মতামত প্রতিনিয়তই আসতে থাকবে। একদিনে তো আর সব মতামত আসবে না। ইতোমধ্যেই মতামত দেওয়া শুরু হয়েছে।প্রস্তাবিত বাজেটে দরিদ্র মানুষের জন্য তো কোনো সুখবর দেখছি না, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, সুখবর আছে, আপনারা বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে সেটা একটু দেইখেন।এতে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে বলে মনে করেন কি ? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে স্বস্তি আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে Read more

হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ Read more

পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন
পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন

পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক আরও ৪০ বিডিআর জওয়ান জামিন পেয়েছেন।ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম Read more

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়ার উপজেলার  ডুলাহাজারা এলাকায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন