ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। তিনি ব্যঙ্গ করে মোদিকে নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’ হিসেবে বর্ণনা করেন।জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিলাওয়াল। পাকিস্তানি দৈনিক ডন জানায়, সংবাদ সম্মেলনে মোদিকে ‘কাশ্মিরের কসাই’ বলেও আখ্যা দেন তিনি।দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল বলেন, ‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কমদামী সংস্করণ। যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে।’মোদিকে ‘কাশ্মিরের কসাই’ আখ্যায়িত করে বিলাওয়াল বলেন, ‘মোদি কাশ্মিরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমননীতির চেষ্টা করছেন।’একই অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো বলেন, পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ এবং ‘র’ যদি একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব। তিনি বলেন, ‘যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসাথে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানেও সন্ত্রাস অনেক কমে যাবে।’বিলাওয়াল আরও বলেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সঙ্ঘাতের আশঙ্কা এখনও বিদ্যমান। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা জরুরি।সিন্দু পানিবন্টন চুক্তি ইস্যু নিয়ে পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার হুমকি কার্যকর করে, তবে তা হবে জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটিকে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে।এ বিষয়ে বিলাওয়াল বলেন, ‘২০ কোটি মানুষের পানি বন্ধ করার হুমকি দেওয়া একটি বিপজ্জনক কাজ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তা অপরাধ।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর
স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনের ঘোষণা দুই প্রার্থীর

বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে এসে পাবনা-৩ Read more

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে প্রথমে Read more

নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি
নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি

নড়াইলের কালিয়া উপজেলায় ঈদুল ফিতরের রাতে এক সংবাদকর্মীর ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খাইরুল ইসলাম চৌধুরী ‘বাংলাদেশ বুলেটিন’ ও Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন