ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র ও কৌশল। নতুন করে সেই কৌশলে যোগ হয়েছে ‘খাবারের প্রলোভন’।ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পক্ষে সেই প্রলোভন এড়ানো সম্ভব হচ্ছে না। সেই সুযোগটিই নিচ্ছে ইসরায়েলি বাহিনী। খাবারের আশায় ত্রাণ শিবিরে জড়ো হওয়া গাজাবাসীর ওপর বোমা ফেলে তাদের হত্যা করা হচ্ছে।গত ৮ দিনে বিভিন্ন ত্রাণসহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ১০২ জনকে হত্যা করেছে দখলদাররা। সর্বশেষ মঙ্গলবার রাফাহ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে (জিএইচএফ) হামলা চালায় তারা। সেখানে ২৭ ফিলিস্তিনি নিহত হন।গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘রাফার আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠান থেকে ত্রাণ পেতে আসা বেসামরিক মানুষদের ওপর অমানবিক হামলা চালানো হয়েছে।’মাহমুদ বাসাল আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।’ এর আগে রোববার একই স্থানে হামলায় ৩১ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছিল, যদিও ইসরায়েল সেই হামলার দায় অস্বীকার করেছে।গাজা উপত্যকার উদ্ধারকারীদের বরাত দিয়ে এএফপি জানায়, ভোরবেলা থেকে হাজারো মানুষ ত্রাণ পেতে আল আলম মোড়ের কাছে জড়ো হতে শুরু করেন। সে সময় ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক ও ড্রোন থেকে গুলি চালাতে থাকে। তখন ত্রাণপ্রত্যাশীরা কোনোভাবে সেনাদের জন্য বিপজ্জনক ছিলেন না।খাদ্যসহায়তা প্রত্যাশাকারীদের ওপর হামলাকে অযৌক্তিক বলে জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, গাজার বেসামরিক নাগরিকদের খাদ্য ও ত্রাণ পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করা যুদ্ধাপরাধ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্কের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি, ত্রাণসহায়তা কেন্দ্রে তিন দিন ধরে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এটি অগ্রহণযোগ্য।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার ন্যায়বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানান, গাজাবাসী খাবারের জন্য জীবন বিপন্ন করছে, যা একদমই মেনে নেওয়া যায় না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীর ঐতিহ্যবাহী বেতপট্টি শিল্প আজ অস্তিত্ব সংকটে
রাজশাহীর ঐতিহ্যবাহী বেতপট্টি শিল্প আজ অস্তিত্ব সংকটে

রাজশাহীর হোসনিগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বেতপট্টি একসময় ছিল শিল্প-সৃজন ও বাণিজ্যের প্রাণকেন্দ্র। নানা ধরনের নান্দনিক বেতের সামগ্রীর জন্য এই এলাকা পরিচিত Read more

টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্ময়কর তথ্য
টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্ময়কর তথ্য

দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। গত রোববার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা Read more

ইসরায়েলে ফের মিসাইল হামলা চালাল ইয়েমেন
ইসরায়েলে ফের মিসাইল হামলা চালাল ইয়েমেন

দখলদার ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেন। মঙ্গলবার (২৭ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা
ফিডিং কর্মসূচির বাইরে আলফাডাঙ্গার প্রাথমিকের শিশুরা

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী Read more

নবীনগরে বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নবীনগরে বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ি দখলের চেষ্টা, হামকি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন