দখলদার ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেন। মঙ্গলবার (২৭ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে।পরে এক্স বার্তায় সেনাবাহিনী জানিয়েছে, তারা সফলভাবে মিসাইলটি ভূপাতিত করেছে। ইসরায়েলিদের ‘হোম ফ্রন্ট কমান্ডের’ নির্দেশাবলি অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী তৎপর। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল হামলার চেষ্টা করা হয়। তবে ইসরায়েলি বাহিনী সেসব প্রতিহত করে।প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা যুদ্ধের’ প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে। লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ডে মিসাইল ছুড়ছে। কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যার বেশিরভাগ ভূপাতিত করে ইসরায়েলি বাহিনী।এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় এসব ফিলিস্তিনি নিহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার Read more

দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান
দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান

এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হলো পবিত্র হজ। পবিত্র হজের আর মাত্র ২ মাস বাকি। বড় জমায়েত পবিত্র হজের প্রস্তুতিও এখন Read more

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের
জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার (২৮ Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। Read more

বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র
বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন