ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বুধবার (০৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় মাঝেমধ্যেই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। বুধবার ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে যাচ্ছিলো। এ সময় বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে সিলিন্ডার বোঝাই ট্রাকটি উল্টে পড়লে তাতে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে।বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে দমকল বাহিনীর দুই ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) Read more

আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার Read more

লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার (২৯ Read more

নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক
নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নাজমুল হাসান (৩৫) নামের এক চাঁদাবাজকে পাঁচ Read more

প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থান Read more

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮
পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন