ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশে বেন-গাভির বলেছেন, ‘আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য।’এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বেন-গাভির ঘোষণা করেন, মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে। যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো জব্দ করতে পারবে। বৈঠকে বেন-গাভির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না। এমনকি জরিমানা আরোপেও গাফিলতি করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন। যিনি এ সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন। এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। বেন-গাভিরের এ নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের ওপর প্রকাশ্য আগ্রাসন হিসাবে আখ্যা দিয়েছেন তারা। হামাহ বলেছে, ইসরাইলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা ও দমন-পীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছে তারা।এরই মধ্যে গাজার দেইর আল-বালাহ অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরাইল। সোমবার দুপুরে চালানো এক বিমান হামলায় এই ঐতিহাসিক মসজিদটির প্রায় সব দেওয়াল ধসে পড়ে এবং প্রধান গম্বুজ ও স্তম্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় মসজিদসংলগ্ন কবরস্থানেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮২৮টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১৬৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫
গাজায় ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত আরও ১০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু Read more

ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১
নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১

নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলায় এখন পর্যন্ত আটজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় Read more

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।মঙ্গলবার (২৩ Read more

রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা
রাজশাহীতে আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন