ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সর্ববৃহৎ নগরকেন্দ্র দখলের লক্ষ্য নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫০ জনের বেশি, যাদের অনেকেই সাহায্য সংগ্রহ করতে গিয়েছিলেন।এছাড়া গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা। এটি গত কয়েকদিন ধরে টানা আক্রমণের শিকার হয়ে চলেছে। এদিন নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সিটি দখলের ঘোষণা দিয়েছেন, যদিও তার এই ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হচ্ছে।আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, “গাজার মানুষ যেন খাঁচায় বন্দি হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তারা যেখানে যায়, বোমা হামলা তাদের অনুসরণ করছে।”তিনি আরও বলেন, খাদ্য ও সাহায্যের অবরোধে ক্ষুধায়ও মরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ১৩ জন, ফলে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে।এছাড়া মঙ্গলবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়ানো অবস্থায় ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হন, যাদের মধ্যে সাত শিশু ছিল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল অনলাইনে শিশুদের রক্তাক্ত লাশ ও পানির পাত্রের ছবি প্রকাশ করেছেন। তিনি বলেন, “পানি সংগ্রহ করতে দাঁড়ানো মানুষদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়েছে— এটি নতুন এক হত্যাযজ্ঞ।”গাজা সিটিতে আল-আফ পরিবারের বাড়িতে এক হামলায় ১০ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ বিষয়ে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, “এই অপরাধ ইসরায়েলের ফ্যাসিবাদী চরিত্রের প্রমাণ”। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকেও দায়ী করে এসব হামলাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করা হয়।অন্যদিকে সাংবাদিকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার আল-মানারার রস্মি সালেম এবং ইমান আল-জামলি নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনের বেশি।এছাড়া মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীতে হাজার হাজার রিজার্ভ সদস্য ডাকা হয়েছে। সেনাপ্রধান এয়াল জামির জানান, “আমরা অভিযানে আরও গভীরে নিয়ে যাব।”তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইতোমধ্যে ৩৬৫ সেনা এই ডাকে সাড়া দিতে অস্বীকার করেছে।এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, গাজা দখলের পরিকল্পনা সবার জন্য হুমকি ডেকে আনবে, ইসরায়েলি বন্দিদের জন্যও।তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের আসামি নেতানিয়াহু মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা হামাসকে পরাজিত করার জন্য লড়ছি।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পা‌কিস্তা‌ন।  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্প‌তিবার (২৬ Read more

অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক
অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।ছেলেকে ইতালি পাঠাতে জমি Read more

মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের
মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ Read more

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, Read more

২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স

ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানে অপরাজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন