বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে আবেদন।দেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলায় নেই কোনো ফায়ার স্টেশন। প্রতিবছর এই উপজেলায় অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পদ।এবার ফায়ার স্টেশন নির্মাণের দাবি জানিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর বাঘাইছড়ি বাসীর পক্ষে আবেদন করলেন বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট রহমত উল্লাহ।মঙ্গলবার (০৩ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাছে আবেদন প্রদান মুহূর্তে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার আরেক কৃতি সন্তান, এডভোকেট জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার সেক্রেটারি জাফর আহমেদ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক
ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা: বাংলাদেশ ব্যাংক

আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ Read more

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আজ টিকিট ক্রয় করবেন তারা আগামী ৩১ Read more

ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের ওপর অভিমান করে সাগর ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (০৯ মে) Read more

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা
পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে ভারত। সীমান্ত বন্ধ, কূটনীতিক বহিষ্কারসহ আরও বেশ কিছু Read more

থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত
থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসি (তদন্ত)সহ অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যকে কটিয়াদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন