ভারতীয় ভূখণ্ডে মৃতের বাংলাদেশে বসবাসরত আত্মীয় স্বজনকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের শুন্য রেখায় মৃতের মেয়েসহ নিকট আত্মীয়দের দেখার ব্যবস্থা করে দেওয়ায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের বিপরীতে ১৬১-বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা ভারতের অভ্যন্তরে বসবাসরত নদিয়া জেলার গোংরা গ্রামের ফকির চানের স্ত্রী লোজিনা বেগম (৮০) সোমবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত লোজিনা বেগমের মেয়েসহ নিকট আত্মীয় বাংলাদেশে জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ভারতীয় ভূখণ্ডে মৃত্যুবরণকারী মাকে দেখতে বিবাহসূত্রে বাংলাদেশে বসবাসরত মেয়ের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি-বিএসএফের সমন্বয়ে মৃতের নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সীমান্তের মেইন পিলার ৯৬/৮ এসের নিকট শুন্য লাইনে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।মৃত ভারতীয় নাগরিক জন্মসূত্রে স্বামীর সাথে ভারতে বসবাস করে আসছিল। মৃতকালে লোজিনা বেগম ৪ ছেলে-মেয়ে রেখে গেছেন। মৃতের দু’মেয়ে বিবাহসূত্রে স্বামী সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ
গায়ের রঙ কালো হওয়ায়  স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। Read more

মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
মাদারীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ Read more

নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

চালক না থাকায় অকেজো পড়ে আছে ভেদরগঞ্জের সরকারি অ্যাম্বুলেন্স
চালক না থাকায় অকেজো পড়ে আছে ভেদরগঞ্জের সরকারি অ্যাম্বুলেন্স

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি রোগী পরিবহনে চরম Read more

বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম

আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন