ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।এবারের ঈদযাত্রায় ঈদ স্পেশাল সার্ভিসে নিয়মিত বাস রুটের বাইরে প্রায় ৬৫০টি বাস চলাচল করবে। গত ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে।সোমবার (২ জুন) রাজধানীর মতিঝিলের বিআরটিসির প্রধান কার্যালয়ে এ উপলক্ষ আয়োজিত সভায় বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানান, সারা দেশে ঘরমুখো মানুষের সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে। গাড়ি নির্ধারিত সময়ে ছেড়ে যাবে, গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না এবং বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।তিনি বলেন, ‘‘সাধারণ যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি আসা-যাওয়া করতে পারেন সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঈদ সার্ভিসে যাত্রীসেবা দেওয়া কোনো গাড়ি যেন রাস্তায় বন্ধ হয়ে না যায়- সেজন্য কারিগরি বিভাগ থেকে যাত্রা শুরু আগের দিনই প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে একটা সনদ দিতে হবে।’’ বিআরটিসি কতৃপক্ষ জানিয়েছে, ঈদে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইলফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে যাত্রীরা যে কোনো সমস্যার বিষয়ে বিআরটিসিকে অবগত করতে পারে।যাত্রীসেবার মানোন্নয়ন এবং এ সমস্ত নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধান কার্যালয়সহ সকল ডিপো ইউনিটে ২৪/৭ কন্ট্রোল রুম (টেলিফোন: ০২ ৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪) চালু করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রাইভেটকার থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। বৃহস্পতিবার Read more

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান
কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকাল আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ Read more

এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

মোংলায় ৭৭টি যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি
মোংলায় ৭৭টি যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

মোংলায় যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন