নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ জুন) বিকালে জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সাইদুর রহমান মিয়া মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে।জানা যায়, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুরচর আদালত কর্তৃক ইজারা স্থগিত আদেশ জারি হয়। আদালতের আদেশ অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই এলাকা দ্রুত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর Read more

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ

টানা ৪ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে Read more

‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে Read more

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আগামী অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (০২ জুন) বেলা ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন