বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের আন্তর্জাতিক মানের ল্যাবে জনবল শূন্য গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে খাদ্যদ্রব জাতীয় কৃষি পণ্য ও কৃষি পণ্য উৎপাদনকারী বীজের পণ্য মান নির্ণয় কার্যক্রম। এতে আমদানিকৃত কৃষিজাত পণ্যে কোন ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করতে না পারায় দেশের কৃষিখাত ঝুঁকির মধ্যে পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।আমদানিকারকের প্রতিনিধিরা বলছেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয়, এসব পণ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে কৃষিজাত পণ্য, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব ও কৃষি বীজ। তবে এসব খাদ্যদ্রবের গুণগত মান ঠিক আছে কিনা বা বীজ ভাইরাস মুক্ত কিনা তা নির্ণয়ের জন্য বেনাপোল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পরীক্ষা করা হয়ে থাকে। এর পর ছাড়পত্র দেয়া হয়।বেনাপোল বন্দরে ভারত থেকে প্রতিদিন গড়ে ৪০০টি ট্রাক পণ্য আসে, যার মধ্যে শতাধিক ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষি বীজ। এসব পণ্যের গুণগত মান এবং ভাইরাস মুক্ত কিনা তা নির্ণয়ের জন্য ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাবে আগে একজন টেকনিশিয়ান কাজ করলেও প্রকল্প শেষ হওয়ার পর তাকে অন্যত্র বদলি করা হয়। এর ফলে ল্যাব জনশূন্য হয়ে পড়ে এবং মান নির্ণয় কার্যক্রম বন্ধ হয়ে যায়।বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘এখানে আন্তর্জাতিক মানের একটি ল্যাব রয়েছে। জনবলের অভাবে পরীক্ষা করা যাচ্ছে না। আমদানি হওয়া কৃষিপণ্য এখানে পরীক্ষা করাতে না পারায় বাইরে পাঠালে অতিরিক্ত সময় ও খরচ হয়। দ্রুত জনবল নিয়োগ দিয়ে ল্যাব চালু করার দাবি জানান তিনি’।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ জানান, ‘ভারত থেকে বিভিন্ন গাছের চারা, ফল ও বীজ আমদানি হয়। ল্যাব অচল থাকায় ভাইরাসযুক্ত কৃষিবীজ আমদানি হওয়ায় ঝুঁকি বাড়ছে। তাই ল্যাব সচল রাখা জরুরি’।বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ পরিচালক মিজানুর রহমান জানান, তাদের আন্তর্জাতিক মানের ল্যাব রয়েছে। একজন মাননির্ণায়ক টেকনিশিয়ান দীর্ঘ ৬ মাস আগে বদলি হওয়ায় ল্যাব বন্ধ রয়েছে। ভাইরাসযুক্ত বীজ দেশে প্রবেশ করলে কৃষিক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে। বর্তমানে সন্দেহভাজন বীজ পরীক্ষায় দেরি হচ্ছে, যা পণ্যের ছাড়করণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি, দ্রুত জনবল নিয়োগ দিয়ে ল্যাব পুনরায় চালু করতে হবে, যাতে দেশের কৃষিখাত সুরক্ষিত থাকে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বেনাপোল রেলপথে আমদানিতে নেমেছে নজিরবিহীন ধস। বেনাপোল-পেট্রাপোল রেল স্টেশন দিয়ে বন্ধ হয়ে গেছে খাদ্যসহ Read more

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত Read more

তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় তালতলী উপজেলার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার Read more

বিছানায় পড়ে ছিলো স্ত্রী-সন্তানের মরদেহ, স্বামী ঝুলছিলেন সিলিংয়ে
বিছানায় পড়ে ছিলো স্ত্রী-সন্তানের মরদেহ, স্বামী ঝুলছিলেন সিলিংয়ে

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

তবে কি টাকার অভাবে পঙ্গু হবে নাজমুল! থেমে যাবে হাফেজ হওয়ার স্বপ্ন?
তবে কি টাকার অভাবে পঙ্গু হবে নাজমুল! থেমে যাবে হাফেজ হওয়ার স্বপ্ন?

তবে কি সুস্থ হয়ে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন স্বনই থেকে যাচ্ছে নাজমুলের? আজ নাজমুল আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। Read more

ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে হজ্জ ও উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন