কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও বড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল মাছ। রবিবার (০১ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে বিশাল আকৃতির মাছটি বড়শি দিয়ে শিকার করেছেন শাহবাজার এলাকার সৌখিন মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার (৬০)। সন্ধ্যায় ধরলা নদীতে মৎস্য শিকারী বড়শিতে ধরা পড়া ৯ কেজি ওজনের চিতল মাছটি নিয়ে শাহবাজারে আসামাত্র হৈচৈ শুরু হয়ে যায়। পর পর একই স্থানে বড়শিতে বড় বড় দুটি চিতল মাছ শিকার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বড়শিতে বিরাট মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে বাজারে থাকা শতশত উৎসুক জনতা ভীড় জমায়। এবারও পরিচিতিদের চাপে ৯ কেজি ওজনের মাছটি শাহবাজারে কয়েকজন মিলে ভাগবাটোয়ারা করে নেন। সৌখিন মাছ শিকারী তোফাজ্জল হোসেন পোদ্দারের বাড়ি উপজেলার শাহবাজার এলাকায়।মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বঁড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে দুই তিন দিন পর সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি বড়শির ছিপ দিয়ে মাছ ধরতে যান। রবিবারও ঘণ্টা তিনেক আশা নিয়ে ছিপ ধরে বসে থাকেন। শেষ পর্যন্ত তার আশা পূরণ করে বঁড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। অবশেষে আবারও শিকারীর কৌশলের কাছে হার মেনে বঁড়শিতে উঠে আসে ৯ কেজি ওজনের বিরাট চিতল মাছ। তিনি আরও জানান, ‘আমি মাছ ব্যবসায়ী না। সবার অনুরোধে ৯ কেজির ওজনের মাছটির দাম ১১ হাজার টাকা নির্ধারণ করে পরিচিত লোকজন আমার জন্য তিন ভাগ রেখে তারা সবাই মিলে বাকিগুলো ভাগবাটোয়ারা করে নেন।’প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান জানান, বঁড়শিতে আবারও ৯ কেজি ওজনের চিতল মাছটি ধরতে সক্ষম হন সৌখিন মৎস্য শিকারী তোফাজ্জল হোসেন। তিনি কিন্তু মাছ ব্যবসায়ী নন। মাছটি বিক্রি করবেন না। স্থানীয় তার পরিচিত লোকজনের জোরাজোরিতে ৯ কেজির ওজনের মাছটি ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়। তিনি তিন ভাগ নিজে খাওয়ার জন্য দেন।স্থানীয় জাহাঙ্গীর আলম ও হাবিবুর রহমান জানান, এতো বড় মাছ ধরলায় পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তিনি কোন ক্রমেই মাছ বিক্রি করবেন না। আমাদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হন। মাছটির স্বাদ অসাধারণ। অনেক মজা করে পরিবারের সবাই মিলে খেয়েছি।প্রসঙ্গে শাহবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তহিদুল হক পোদ্দার বলেন, রবিবারও শখের বসে বড়শি নিয়ে ধরলায় মাছ ধরতে যান তোফাজ্জল। এরপর সন্ধ্যায় দেখলাম ৯ কেজির ওজনের একটি বড় চিতল মাছ নিয়ে বাজারে হৈচৈ শুরু হয়ে যায়। এ সময় মাছটি দেখতে শতশত মানুষ ভীড় জমিয়েছে। পরে জোড় করে মাছটির দাম ১১ হাজার টাকা নির্ধারণ করে কয়েকজন মিলে ভাগবাটোয়ারা করে নেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ছয় ঋতুর Read more

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে Read more

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চেয়ে সরকারকে আইনি নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন Read more

তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন