মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইটভাটা মালিক আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু ও একটি হুমকি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) ভোরে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার করে।আব্দুর রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেটের সামনে একটি অদ্ভুত বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। খবর পেয়ে বামন্দী ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।আব্দুর রশিদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাকে ভয় দেখাতে এবং আতঙ্ক সৃষ্টির জন্যই এমন বস্তু রেখে যাওয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন।এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া

গাজীপুর সদর উপজেলার নয়নপুর রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় (স্থানীয় ঈদগাহ মাঠে) বৃক্ষ ও কুটির শিল্প মেলার নামে চলছে লটারি ব্যবসা। মেলা Read more

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল Read more

আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার Read more

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার Read more

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন